২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনে কারাগারেই কবর কাসবের

মুম্বাই হামলার আসামি কাসবের ফাঁসি কার্যকরের কিছুক্ষণ পরই পুনের কেন্দ্রীয় কারাগার চত্বরে তাকে কবর দেয়া হয়েছে বলে বুধবার জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চ্যাবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাই হামলার আসামি কাসবের ফাঁসি কার্যকরের কিছুক্ষণ পরই পুনের কেন্দ্রীয় কারাগার চত্বরে তাকে কবর দেয়া হয়েছে বলে বুধবার জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চ্যাবন। দুই দিন আগে কাসবকে মুম্বাই থেকে পুনেতে নেয়া হয়েছিল বলে জানান তিনি। মুম্বাই হামলার একমাত্র জীবিত আসামি আজমল কাসবের মৃত্যুদ- কার্যকর হয় বুধবার সকালে। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গত ৫ নভেম্বর কাসবের প্রাণভিক্ষার আবেদন খারিজ করেন। এরপর বুধবার সকাল সাড়ে ৭টায় পুনের ইরাওয়াদা কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। কাসবের লাশ পাকিস্তান কর্তৃপক্ষকে দিতে চাওয়া হলেও ইসলামাবাদ এতে সাড়া দেয়নি। আর তাই জেলের চৌহদ্দিতেই কবর দেয়া হল তাকে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেল, রেল স্টেশনসহ কয়েকটি স্থানে হামলা চালায় লস্কর- ই- তৈয়বার জঙ্গিরা। ওই হামলায় অন্তত ১৬৬ জন নিহত হয়। নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ হামলাকারীও মারা যায়।ওই ঘটনায় কেবল একজন হামলাকারীই আহত অবস্থায় ধরা পড়েন। জীবিত ওই হামলাকারীই কাসব। মুম্বাই হামলার বর্ষপূর্তির (২৬ নভেম্বর ২০০৮) আগ দিয়ে রাজনৈতিক স্পর্শকাতরতার বিষয়টি মাথায় রেখে গোপনে আজমল কাসবের ফাঁসি কার্যকর করেছে ভারত সরকার। পদক্ষেপটি যথাসময়েই হয়েছে বলে মনে করছেন অনেকে। মুম্বাই হামলার ঘটনাটি এখনো পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে কালো অধ্যায় হয়ে আছে। আর সে কারণেই কাসাবের ফাঁসি রাজনৈতিক দিক থেকে স্পর্শকাতর বলে তা গোপনে সম্পন্ন করেছে ভারত। নয়াদিল্লির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, একজন বার্তাবাহকের হাতে দিয়ে চিঠি পাঠিয়ে কাসাবের পরিবারকে তার ফাঁসির কথা জানানো হয়। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে বলেন, প্রেসিডেন্ট প্রণব মুখার্জি কাসবের প্রাণভিক্ষার আবেদন নাকচ করার পর তিনি ৭ নভেম্বরে ফাঁসির আদেশে স্ই করেন। মুম্বাইয়ের আতাউর জেলে বন্দি কাসবকে এরপর ফাঁসি কার্যকরের দুদিন আগে পুনের কারাগারে নেয়া হয়। শিন্ডে বলেন, “আমরা গোপনীয়তা বজায় রেখেছি। কারণ এ ব্যাপারে গোপনীয়তা বজায় রাখাটা গুরুত্বপূর্ণ ছিল।” মুম্বাইয়ে প্রাণঘাতী হামলা চালানো একজন মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকার চাপে ছিল বলে জানান তিনি। এই চাপের মধ্যে চটজলদি এবং গোপনে কাসবের মৃত্যুদ- হয়ে যাওয়াতে অনেকেই অবাক হয়েছে। ভারতের প্রধান প্রধান বিরোধীদলগুলো সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ভারতের শত্রুদের জন্য কাসবের এ দ- শত্রুতার পরিণতির বার্তাই বহন করবে বলেই মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। তিনি বলেন, “কখনোই কিছু না হওয়ার চেয়ে দেরি করে দৃষ্টান্তমূলক সাজা হওয়া ভালো। এতে করে শত্রুরা সতর্কবার্তা পাবে।” তবে এর ঠিক বিপরীত মস্তব্য করেছে পাকিস্তানের জঙ্গি দল লস্কর ই তৈয়বা (এলইটি)। তার ফাঁসি হামলা চালানোর অনুপ্রেরণা বলে মন্তব্য করেছে তারা। আর ফাঁসি কার্যকর হওয়া মোহাম্মদ আজমল কাসবকে বীরও আখ্যা দিয়েছে তারা। এলইটি’র কমান্ডার এক অজ্ঞাত স্থান থেকে বলেছেন, “কাসব একজন বীর। অন্য যোদ্ধারা তার পদাঙ্ক অনুসরণেই উৎসাহিত হবে।” বিডিনিউজ টোয়োিন্টফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৮ঘ.