২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা হামলায় নিহত ৫

পাকিস্তানের কোয়েটায় বুধবার বোমা হামলায় তিন সেনা ও ২ বেসামরিক নাগরিক মিলিয়ে ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 10:36 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

কোয়েটা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের কোয়েটায় বুধবার বোমা হামলায় তিন সেনা ও ২ বেসামরিক নাগরিক মিলিয়ে ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা কর্মকর্তারা। তারা বলছেন, স্কুলে পড়–য়া শিশুদের পাহারা দিয়ে নিয়ে যাওয়া একটি নিরাপত্তা পরিবহনের কাছে মটরসাইকেলে পেতে রাখা বোমাটি বিস্ফোরিত হয়। এতে ১৬ জন মারাত্মকভাবে আহত হয়েছে। রয়টার্সের একজন সাংবাদিক বিধ্বস্ত যানটির নীচে তিন সেনার মৃতদেহ দেখেছেন। বিচ্ছিন্নতাবাদী বেলুচরা এ ধরনের বোমা হামলা চালিয়ে থাকে। তবে এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২১ঘ.