২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনগাজির পুলিশ প্রধান গুলিতে নিহত

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির পুলিশ প্রধানকে নিজ বাসভবনের সামনে গুলি করে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 05:13 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

বেনগাজি (লিবিয়া), নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির পুলিশ প্রধানকে নিজ বাসভবনের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। বেনগাজির পুলিশ প্রধান ফারাজ আল-দেরসি বুধবার রাতে হত্যার শিকার হন বলে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। পুলিশের সূত্র জানিয়েছে, “তার (ফারাজ) বাড়ির সামনেই এটি ঘটেছে। অজ্ঞাত হামলাকারীরা তার ওপর অতর্কিত হামলা চালায়।” লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিজ বাড়ির সামনে ফারাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছর মুয়াম্মার গাদ্দাফির শাসন অবসানের পর থেকে লিবিয়ার অব্যাহতভাবে অস্থিতিশীল অবস্থা পার করছে। দেশটিতে ছোট ছোট অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী নিজস্ব আধিপত্য বিস্তারের লক্ষ্যে প্রায়ই হামলা-সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। দেশটির নির্বাচিত সরকার এসব গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার চেষ্টা চালাচ্ছে। গাদ্দাফির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ওই গোষ্ঠীগুলো অস্ত্র হাতে তুলে নিয়েছিল। কিন্তু এখন তারা অস্ত্র সমর্পন করতে অস্বীকৃতি জানাচ্ছে। বুধবারের হত্যাকাণ্ড বেনগাজিতে অব্যাহত হামলা-সহিংস ঘটনার ধারাবাহিকতা। স্থানীয় গোষ্ঠীগুলো লিবিয়ার পূর্বাঞ্চলকে আরো ক্ষমতা দেওয়ার দাবিতে বিক্ষোভ চালাচ্ছে। তাদের অভিযোগ কেন্দ্রীয় কর্তৃপক্ষ এই অঞ্চলকে অবহেলা করছে। চলতি বছরের সেপ্টেম্বরে বেনগাজির মার্কিন দূতাবাসে হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ চারজন মার্কিনি নিহত হয়। এই বেনগাজিতেই ২০১১ সালের ফেব্র“য়ারিতে গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০৫ ঘ.