২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ-চীন সাগর নিয়ে উত্তেজনা বাড়ছে

দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য আসিয়ান সম্মেলনের আহ্বান নাকচ করেছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

নম পেন, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য আসিয়ান সম্মেলনের আহ্বান নাকচ করেছে চীন। ফলে এশিয়ার ‘শান্তি ও স্থিতিশীলতা’ নষ্ট হতে পারে বলে সোমবার সতর্ক করেছে জাপান। চীনের ওই পদক্ষেপে ফিলিপাইন ও কম্বোডিয়া ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এমন পরিস্থিতিতে ওই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোকে একটি মীমাংসায় পৌঁছানোর আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়টি এশিয়ার সবচেয়ে বড় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। চীন, ফিলিপাইন, কম্বোডিয়া ও তাইওয়ানের মধ্যে দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বিরোধ চলছে। ওই সাগরে অবস্থিত দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধের কারণে ওই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়াসহ স্পষ্ট বিভিক্তির আশঙ্কা দেখা দিয়েছে। চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ নিয়ে অঞ্চলটিতে এমন এক সময়ে উত্তেজনা তৈরি হচ্ছে যখন চীনে ক্রমে সামরিক ব্যয় বাড়ছে এবং যুক্তরাষ্ট্র এশিয়ার দিকে নজর দিয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামাও তার এশিয়া সফরে এ বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩২ঘ.