২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে ইমাম ছুরিকাহত

নিউ ইয়র্কে একটি মসজিদের ইমাম ছুরিকাহত হয়েছেন। হামলার সময় মুসলিম বিদ্বেষী বক্তব্য দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 05:39 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

লাবলু আনসার নিউ ইয়র্ক প্রতিনিধি নিউইয়র্ক, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কে একটি মসজিদের ইমাম ছুরিকাহত হয়েছেন। হামলার সময় মুসলিম বিদ্বেষী বক্তব্য দেয়া হয়। আহত ইমাম মোহাম্মদ বাশার (৫৭) আফগানিস্তান বংশোদ্ভূত। তিনি নিউ ইয়র্কের কুইন্সের ফ্লাশিং এলাকার মসজিদ আল সালেহিনে ইমামতি করেন। তাকে কুইন্স জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রোববার ভোর পৌনে ৫টার দিকে মসজিদের ফটক খোলার সময় তার ওপর এ হামলা হয় বলে নিউ ইয়র্ক পুলিশ জানায়। পুলিশ জানায়, ফজরের নামাজের জন্য মসজিদের দরজা খোলার সময় পেছন থেকে মোহাম্মদ বাশারের পিঠে ও হাতে ছুরিকাঘাত করে আনুমানিক ৪০ বছরের এক ব্যক্তি। এ সময় সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওই মসজিদের মুসল্লি মোহাম্মদ ওমর সাংবাদিকদের বলেন, “হামলাকারী দেখতে হিসপ্যানিকদের মতো। সে ইমামকে হত্যার উদ্দেশ্যেই আক্রমণ করেছিল।” এ হামলার ঘটনায় এখনো কাউকে সনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ওই মসজিদের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নিউ ইয়র্কের অন্য মসজিদের পাশাপাশি ইহুদিদের উপাসনালয়েরও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আহত ইমামের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১১৩৫ ঘ.