২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমকামী বিয়ের বিরুদ্ধে ফ্রান্সে বিক্ষোভ

সমকামী বিয়ের স্বীকৃতি ও সমকামী জুটি লালনের পথ তৈরি করতে সরকারের পরিকল্পিত বিলের বিরুদ্ধে রোববার ফ্রান্স জুড়ে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 11:49 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

প্যারিস, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সমকামী বিয়ের স্বীকৃতি ও সমকামী জুটি লালনের পথ তৈরি করতে সরকারের পরিকল্পিত বিলের বিরুদ্ধে রোববার ফ্রান্স জুড়ে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। পুলিশ জানিয়েছে, প্যারিসের রাস্তায় কমপক্ষে ৭০ হাজার মানুষ বিক্ষোভ করেছে। এছাড়া লিয়ন, তলোসে ও মারসেইলি শহরেরও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে ক্যাথলিক স¤প্রদায় ও প্রথাগত পারিবারিক অধিকারের পক্ষের লোকজনও ছিল। প্রতিশ্র“তি অনুযায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের সমাজতান্ত্রিক সরকার এ মাসের শুরুতে সমকামী বিয়ের স্বীকৃতির জন্য একটি বিল অনুমোদন করেছে যা জানুয়ারিতে পার্লামেন্টে উত্থাপন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩৮ঘ.