২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেট ভর্তি হীরা!

সম্পদ পাচারের জন্য কত উপায়ই না বের করে পাচারকারীরা। এবার নিজের পরিপাকনালীতে ২২০ টুকরো হীরা নিয়ে দক্ষিণ আফ্রিকান পুলিশের হাতে ধরা পড়েছে লেবাননের এক যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

জোহানেসবার্গ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সম্পদ পাচারের জন্য কত উপায়ই না বের করে পাচারকারীরা। এবার নিজের পরিপাকনালীতে ২২০ টুকরো হীরা নিয়ে দক্ষিণ আফ্রিকান পুলিশের হাতে ধরা পড়েছে লেবাননের এক যুবক। জোহানেসবার্গের প্রধান বিমানবন্দরে বৃহস্পতিবার আটক ২৫ বছর বয়সী ওই যুবক দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন। ধরা পড়া এই হীরার দাম সাড়ে ২২ লাখ মার্কিন ডলার। দক্ষিণ আফ্রিকার পুলিশ কর্মকর্তা পল রামালোকো বলেন, “তাকে পায়খানা নরম করার ওষুধ খাইয়ে আমরা হীরাগুলো উদ্ধার করেছি।” এর আগে গত মার্চেও হীরা পাচারের চেষ্টার সময় এক লেবানিজকে গ্রেপ্তার করে দক্ষিণ আফ্রিকার পুলিশ। প্রায় ১৭ লাখ ডলারের হীরা পাচারের চেষ্টা করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৮৫২ ঘ.