২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবধানে গাড়ি চালাতে বলায় পিটিয়ে হত্যা

ভারতের তামিল নাড়–তে নিরাপদে গাড়ি চালানোর পরামর্শ দেয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 12:13 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের তামিল নাড়–তে নিরাপদে গাড়ি চালানোর পরামর্শ দেয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। বুধবার হিন্দুস্তান টাইমসের এক খবরে পুলিশের বরাত দিয়ে বলা হয়,তামিল নাড়–র সালেম জেলার আত্তুর শহরে মঙ্গলবার রাতে এ হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, রাতে ওই ব্যক্তি মটর সাইকেল চালানোর সময় তার পাশ দিয়েঅন্য দুটি মটর সাইকেল যাচ্ছিলো।ওই মটর সাইকেল দুটির একটিতে তিনজন এবং অন্যটিতে দুই জন যুবক ছিল। এ সময় তিনি তাদের সাবধানে মটর সাইকেল চালানোর পরামর্শ দেন। তার পরপরই তিন জনকে বহনকারী মটর সাইকেলটি পড়ে যায় এবং আরোহী তিন জন ছিটকে পড়েন। “তখন দুই মটর সাইকেলে থাকা পাঁচ যুবক ওই ব্যক্তিকে বেদম মারধর করে এবং এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়,” হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়। নিহত ব্যক্তি একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্রের গাড়িচালক ছিলেন। তার দুই ছেলে ও স্ত্রী রয়েছে। এ ঘটনায় ওই পাঁচ যুবকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৭৫৬ ঘ.