২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে অং সান সু চি

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী ও পার্লামেন্ট সদস্য অং সান সু চি দুই দিনের ভারত সফরে নয়াদিল্লি পৌঁছেছেন। এক সময় ভারতে পড়াশোনা করা সু চি ৪০ বছর পর আবার সেখানে গেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 05:32 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী ও পার্লামেন্ট সদস্য অং সান সু চি দুই দিনের ভারত সফরে নয়াদিল্লি পৌঁছেছেন। এক সময় ভারতে পড়াশোনা করা সু চি ৪০ বছর পর আবার সেখানে গেলেন। মঙ্গলবার বিকালে সু চি ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছান বলে জানিয়েছে বিবিসি। ভারতের ক্ষমতাসীন উইপিএ জোটের প্রধান সোনিয়া গান্ধির আমন্ত্রণে তিনি ভারত সফর করছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। সোমবার সন্ধ্যায় মিয়ানমারের প্রধান শহর রেঙ্গুন থেকে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হন বলে জানিয়েছেন সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক মুখপাত্র। তিনি বলেন, “সু চি ১৭ নভেম্বর নয়াদিল্লি ছাড়বেন এবং পরদিন রেঙ্গুন এসে পৌঁছাবেন।” সফরে সু চি ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ভারতীয় পার্লামেন্টের অধিবেশন পরিদর্শনে যাবেন। ১৪ নভেম্বর নয়াদিল্লিতে তিনি জওহরলাল নেহেরু মেমোরিয়ালে ভাষণ দেবেন। গত শতাব্দীর ৬০’র দশকে দিল্লির লেডি শ্রীরাম কলেজের ছাত্রী ছিলেন সু চি। তার মা তখন ভারতে মিয়ানমারের (তৎকালীন বার্মা) রাষ্ট্রদূত ছিলেন। সফরে এই কলেজটিও পরিদর্শন করবেন তিনি। চলতি বছরের প্রথম দিকে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং দুইদিনের এক সফরে মিয়ানমার গিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/কিউএইচ/১৮১৮ ঘ.