২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫

ইসরায়েলি একটি সেনা জিপ উড়িয়ে দেওয়ার জবাবে ফিলিস্তিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাদের গোলাবর্ষণে চার ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ইসরায়েলি আকাশ হামলায় অপর এক ফিলিস্তিনি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 09:45 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

গাজা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলি একটি সেনা জিপ উড়িয়ে দেওয়ার জবাবে ফিলিস্তিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাদের গোলাবর্ষণে চার ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ইসরায়েলি আকাশ হামলায় অপর এক ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী এসব খবর জানিয়েছে। অপরদিকে, চারজন বেসামরিক ফিলিস্তিনি নিহত ও ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি জঙ্গিগোষ্ঠিগুলো। তারা এ হামালার প্রতিশোধ নেওয়ার হুমকী দিয়েছে। ইসারায়লি বাহিনী জানায়, গাজার উত্তর সীমান্ত বেড়ার কাছে টহল দেওয়ার সময় একটি ইসরায়েলি সেনা জিপ লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী গোলা নিক্ষেপ করে ফিলিস্তিনি জঙ্গিরা। এতে জিপটি বিধ্বস্ত হয়ে চার ইসরায়েরি সেনা আহত হয়। এর জবাবে তারা ট্যাংক থেকে গোলাবর্ষণ করলে চার ফিলিস্তিনি জঙ্গি নিহত হয়। তবে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে গাজা থেকে আরো ২৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবী করে ইসরায়েলি বাহিনী। এর পাল্টা ব্যবস্থা হিসেবে শনিবার রাতে চালানো ইসরায়েলি আকাশ হামলায় এক ফিলিস্তিনি রকেট নিক্ষেপকারী জঙ্গি নিহত হয় বলে জানিয়েছে ইসরায়েল। নিহত রকেট নিক্ষেপকারীকে নিজেদের সদস্য বলে নিশ্চিত করেছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাস। এদিকে, দক্ষিণ ইসরায়েলের রকেট হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে গাজার ইসলামী জঙ্গি দল ‘পপুলার রেজিস্ট্যান্স কমিটিস’। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাসের সশস্ত্র শাখার সদস্য বাহরৌম বলেন, “বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়ে সহিংসতা উস্কে দেয়া হচ্ছে। এ ধরনের আগ্রাসন প্রতিরোধে ইসরায়েলে আরো শক্তিশালী পাল্টা হামলা চালানো হবে।” মাত্র দুই সপ্তাহ আগেই মিশরের মধ্যস্ততায় ইসরায়েল-গাজা পরিস্থিতি কিছুটা শান্ত হওয়া মাত্রই শনিবার আবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটলো। এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলি-ফিলিস্তিনি সেনাদের মধ্যে বন্দুকযুদ্ধ চলাকালে ইসরায়েলি সেনাদের গুলিতে ১২ বছর বয়সী এক ফিলিস্তিনি বালক নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৫৩৮ ঘ.