২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৮

আফগানিস্তানে তিনটি জঙ্গি হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১০ জন বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে হামলার শিকার হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 01:20 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে তিনটি জঙ্গি হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১০ জন বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে হামলার শিকার হন। দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি মিনিবাস রাস্তার ধারে পেতে রাখা একটি বোমায় বিধ্বস্ত হয়ে নারী ও শিশুসহ ওই ১০ জন নিহত হয়েছে। এছাড়া বোমা হামলায় দেশের পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশে ৫ আফগান সেনা ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে ৩ পুলিশ নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। আফগান জঙ্গিরা ক্রমাগত দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে। হেলমান্দের গভর্নরের মুখপাত্র বোমা হামলার জন্য তালেবানদের দায়ী করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৯ঘ.