দুবাই, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বাহরাইনের রাজধানী মানামায় সোমবার ৫ টি ঘরে তৈরি বোমা বিস্ফোরণে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে একজন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা বলে অভিহিত করেছে।
এ বছর কয়েকবার বোমা হামলার শিকার হয়েছে পুলিশ। সরকার গত বছর থেকে শুরু হওয়া গণবিক্ষোভ দমনের চেষ্টা জোরদারের এ সময়ে হামলার ঘটনা ঘটল।
সোমবারের হামলাটি হয়েছে মানামার কুদাইবিয়া এবং আদলিয়ায়। হামলায় রাস্তা পরিস্কারের কাজে নিয়োজিত এক কর্মী ঘটনাস্থলেই মারা যায়। আরেক কর্মী মারা যায় হাসপাতালে নেয়ার পর।
তৃতীয় বোমা বিস্ফোরণে আরেক কর্মী আহত হয়। বিস্ফোরকগুলো দিয়ে স্থানীয়ভাবেই বোমা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হতাহতরা এশীয় কর্মী বলে জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬১৩ঘ.
bdnews24