ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে আরো সংগঠিত জোট গড়ে তোলা নিয়ে কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছে সিরিয়ার বিরোধী দলগুলো।
এ বৈঠকের পর প্রধান বিরোধী পক্ষ সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) নতুন করে সংগঠিত হতে পারে এবং এর পরিসর বেড়ে গঠিত হতে পারে নির্বাসিত সরকারও।
সিরিয়ার বিদেশভিত্তিক বিরোধীদলগুলোর সবচেয়ে বড় দল এসএনসি। সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা এসএনসি তাদের নাগালের বাইরে সমালোচনা করেছে এবং বিরোধী পক্ষগুলোও আদর্শগতভাবে বিভক্ত।
ডসরিয়ায় চলমান সহিংসতার প্রেক্ষাপটে কাতারে এ বৈঠক হল। এ বৈঠক চলার মাঝেই সিরিয়ার রাজধানী দামেস্কে একটি হোটেলের কাছে বোমা বিস্ফোরণের খবর জানিয়েছে রাষ্ট্রীয় টিভি।
সেনা ও নিরাপত্তা কেন্দ্রগুলোর কাছে এ হামলা হয়। আন্দোলনকর্মীরা বলছে, আফাদ আল রাসুল ব্রিগেড এ হামলা চালিয়েছে। গত দু’মাসে এই ইফনিট কয়েকবার সামরিক ও গোয়েন্দা লক্ষ্যস্থলে হামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩৯ঘ.
bdnews24