২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার প্রচারাভিযানে ফিরছেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার নির্বাচনী যুদ্ধক্ষেত্র নেভাদা অঙ্গরাজ্যে প্রচারের মধ্য দিয়ে আবার সক্রিয় প্রচারাভিযানে ফিরবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 04:33 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ওয়াশিংটন, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার নির্বাচনী যুদ্ধক্ষেত্র নেভাদা অঙ্গরাজ্যে প্রচারের মধ্য দিয়ে আবার সক্রিয় প্রচারাভিযানে ফিরবেন। হোয়াইট হাউজ এক বিবৃতিতে একথা জানিয়েছে। মারাত্মক ঘূর্ণিঝড় স্যান্ডি সামাল দেয়া নিয়ে ব্যস্ত থাকায় তিনদিন প্রচারাভিযান থেকে বিরত ছিলেন প্রেসিডেন্ট। ঝড়ের পর মঙ্গলবারও ওবামা ও তার প্রতিদ্বন্দ্বী মিট রমনি প্রচারভিযান থেকে বিরত থেকে বিপর্যয় কাটিয়ে ওঠার দিকে মনযোগ দিয়েছেন। নির্বাচনের এক সপ্তাহ আগে ঝড়ের দুর্যোগ কাটিয়ে ওঠার নির্দেশনা দেয়ার জন্য ওবামা মঙ্গলবার ও বুধবারের প্রচারাভিযান বাতিল করে ওয়াশিংটনেই ছিলেন। অন্যদিকে, রমনি ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ওহাইয়োতে ত্রাণ কার্যক্রমে অংশ নেন। তেমন কোন রাজনৈতিক প্রসঙ্গও তোলেননি তিনি। তবে স্বল্প বিরতি শেষে তারা আবারো পুরোদমে ফিরে আসছেন নির্বাচনের মাঠে। রমনি বুধবার ফ্লোরিডায় একটি সমাবেশ করার পরিকল্পনা করেছেন। আর ওবামা বুধবার নিউ জার্সিতে দুর্যোগ পরিস্থিতি পরিদর্শনের পর বৃহস্পতিবার থেকে প্রচারাভিযানে ফিরছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৯ঘ.