ইয়াঙ্গুন, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়ের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতে এ সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। চলমান এ সহিংসতায় দেশটির পুনর্গঠন কর্মসূচি ঝুঁকির মুখে পড়বে বলে হুঁশিয়ার করেছে জাতিসংঘ।
রাখাইন রাজ্যের এক মুখপাত্র এর আগে এক খবরে নিহতের সংখ্যা শুক্রবার ১১২ জনে পৌঁছানোর কথা জানালেও পরে কর্তৃপক্ষ তা সংশোধন করে এ সংখ্যা ৬৪ বলে জানিয়েছে।
মিয়ানমারের কর্মকর্তারা জানিয়েছেন, গত রোববার থেকে শুরু হওয়া এই সহিংসতায় মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে শত শত মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়শিবিরে ঠাঁই নিয়েছেন। এসব এলাকায় সহস্রাধিক ঘর-বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে ।
রাখাইন প্রদেশের সরকারি মুখপাত্র উইন মাইং জানান, মিনবায়া ও ম্রউক শহরে সোমবার থেকেই রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। তারপরও বৃহস্পতিবার রাতভর সেখানে সহিংসতা চলে। এতে এক রাতেই ৩১ জন নারীসহ ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। এর আগে মারা যান আরো চারজন।
মিয়ানমার সরকারকে সতর্ক করে দিয়ে জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, এ অস্থিরতা বন্ধ করা না গেলে দেশটিতে সবার অংশগ্রহণে নতুন করে একটি রাজনৈতিক কাঠামো গড়ে তোলায় সরকারের যে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে তা নিমেষেই প- হতে পারে।
জুনের পর এ সপ্তাহেই দেশটিতে সংহিসতা যা মারাত্মক আকার ধারণ করেছে। ওইসময় রাখাইন রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।
প্রাণঘাতী ওই সংঘর্ষে প্রায় ৮০ জন নিহত এবং হাজার হাজার মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছিল। এখন পর্যন্ত অনেকে বাড়ি ফিরে যায়নি।
রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেই হতাহতের সংখ্যা বেশি হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
মিয়ানমারের কর্মকর্তারা জানিয়েছেন, গত রোববার থেকে শুরু হওয়া এই সহিংসতায় মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে শত শত মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়শিবিরে ঠাঁই নিয়েছেন।
রাখাইন প্রদেশের সরকারি মুখপাত্র উইন মাইং জানান, মিনবায়া ও ম্রউক শহরে সোমবার থেকেই রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। তারপরও বৃহস্পতিবার রাতভর সেখানে সহিংসতা চলে। এতে এক রাতেই ৩১ জন নারীসহ ৫৬ জনের মৃত্যু হয়। এর আগে মারা যান আরো চারজন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর দুটিতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
২০১১ সালে প্রেসিডেন্ট থিয়েন সেইন বেসামরিক সরকারের দায়িত্ব গ্রহণ করার পর রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের পদক্ষেপ গ্রহণ করে আন্তর্জাতিক পর্যায়ে একটি ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা করার চেষ্টার সময় ওই ঘটনা নতুন করে প্রশ্নের জন্ম দেয়।
জুনের সংঘাতের পর বিপুল সংখ্যক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলেও বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দিতে অস্বীকার করে। দুই দশক আগে বাংলাদেশে আশ্রয় নেয়া ৮ লাখেরও বেশি রোহিঙ্গা বর্তমানে কক্সবাজার জেলায় মানবেতর জীবনযাপন করছে।
মিয়ানমারের বৌদ্ধ নাগরিকদের একটি বড় অংশ মুসলিম রৌহিঙ্গাদের অবৈধ অভিবাসী বলে মনে করে। এমন কি গণতন্ত্রের জন্য লড়াই করে শান্তিতে নোবেলজয়ী অং সান সু চিও এ সমস্যা নিয়ে কখনোই কোনো স্পষ্ট অবস্থান নেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৩ঘ.
bdnews24