২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার পক্ষে ফ্রান্সের প্রধানমন্ত্রী

কূটনীতিক রীতিনীতির তোয়াক্কা না করে ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ মার্শ ইগ্রের্খআউলতে বলেছেন তিনি আশা করছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেট প্রার্থী বারাক ওবামা জয়ী হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 07:14 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কূটনীতিক রীতিনীতির তোয়াক্কা না করে ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ মার্শ ইগ্রের্খআউলতে বলেছেন তিনি আশা করছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেট প্রার্থী বারাক ওবামা জয়ী হবেন। বুধবার এক রেডিও সাক্ষাৎকারে তিনি খোলাখুলি এ আশাবাদ ব্যক্ত করেন বলে জানিয়েছে এনডিটিভি। তিনি বলেন, “আমি যদি আমেরিকার নাগরিক হতাম তবে ওবামাকে ভোট দিতে মোটেই ইতস্তত করতাম না।” সমাজতন্ত্রী ইগ্রের্খআউলেত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটদের সমর্থন করবেন এটি তেমন আশ্চর্য হওয়ার মতো কোনো বিষয় নয়। তবে আশ্চর্য হওয়ার মতো বিষয় হল এসব ক্ষেত্রে রাজনীতিবিদরা মনে মনে যাকেই সমর্থন করেন না কেন সাধারণত প্রকাশ্যে তা বলা থেকে বিরত থাকেন। কারণ নির্বাচনে রিপাবলিকানদের জয় হলে ফরাসি প্রধানমন্ত্রীকে মার্কিন রিপাবলিকান প্রশাসনের সঙ্গেই লেনদেন করতে হবে। তবে ইগ্রের্খআউলতেই ওবামার প্রতি সমর্থন জানানো প্রথম ফরাসি মন্ত্রী নন। এর আগে মঙ্গলবার ফ্রান্সের ইউরোপ সম্পর্কিত মন্ত্রীও ওবামার প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছিলেন। এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দকে জিজ্ঞেস করা হলে তিনি কূটনৈতিক সীমা না ভেঙ্গে পাল্টা প্রশ্ন করেন, “আপনার কি মনে হয়?” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১২ ঘ.