২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র-নির্মিত অস্ত্র আছে: রাশিয়া

সিরিয়ার বিদ্রোহীদের হাতে এখন যুক্তরাষ্ট্র-নির্মিত স্টিঙ্গারসহ বিমান-বিধ্বংসী অস্ত্র আছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন এক রুশ জেনারেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 10:47 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

সিরিয়া, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার বিদ্রোহীদের হাতে এখন যুক্তরাষ্ট্র-নির্মিত স্টিঙ্গারসহ বিমান-বিধ্বংসী অস্ত্র আছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন এক রুশ জেনারেল। জেনারেল নিকোলাই মাকারভের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের উৎস নির্মূল করা উচিত। এর আগে সিরিয়ার বিদ্রোহীদের কাছে কাঁধে-বহনযোগ্য ক্ষেপণাস্ত্র থাকার অনিশ্চিত কিছু তথ্য পাওয়া গেছে; কিন্তু পশ্চিমারা এ পর্যন্ত বিদ্রোহীদেরকে অস্ত্র সরবরাহ করতে অনীহা প্রকাশ করে এসেছে। সিরিয়া সরকারকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করছে রাশিয়া। মাকারভ সাংবাদিকদের বলেন, “সিরিয়ার বিদ্রোহীদের হাতে এখন বহনযোগ্য বিদেশি ক্ষেপণাস্ত্র আছে। এর মধ্যে কিছু অস্ত্র যুক্তরাষ্ট্রে তৈরি... এগুলো যারা সরবরাহ করছে তাদের সে উৎস নির্মূল করতে হবে।” অগাস্টে সিরিয়ার বিদ্রোহীরা ইরাক সীমান্তের কাছে একটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। স¤প্রতি কয়েকমাসে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে জঙ্গি বিমান থেকে বোমা হামলা চলছে। বিশেষ করে দেশের উত্তরে। আলেপ্পো ঘিরে প্রাণঘাতী বোমা হামলা এক নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বুধবারেও বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরগুলোতে অবিরাম বোমা হামলা হয়েছে। এ পরিস্থিতির মধ্যেই সিরিয়ায় যুদ্ধবিরতির চেষ্টা নিয়ে নিরাপত্তা পরিষদে ব্রিফিং দেয়ার জন্য প্রস্তুত হচ্ছেন আস্তজূাতিক দূত লাখদার ব্রাহিমি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৬৪০ঘ.