ত্রিপোলি, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- লেবাননের ত্রিপোলিতে বন্দুকযুদ্ধে ৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
লেবাননে লড়াই ছড়িয়ে পড়ছে
ত্রিপোলি, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লেবাননে ছড়িয়ে পড়ছে সাম্প্রদায়িক লড়াই। ত্রিপোলি শহরে ২য় দিনের মতো সুন্নি ও আলাওয়িতে সম্প্রদায়ের রাতভর বন্দুকযুদ্ধে ৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
তবে বৈরুতে শহরজুড়ে সেনা মোতায়েনে উত্তেজনা প্রশমিত হয়েছে। বৈরুতে গাড়িবোমা হামলায় গোয়েন্দা কর্মকর্তা উয়িসাম আল-হাসান নিহতের ঘটনাকে কেন্দ্র করে লেবাননে সহিংসতা ছড়িয়ে পড়েছে।
সিরিয়ার গৃহযুদ্ধের আঁচ লেগেছে লেবাননেও। দেশটিতে সহিংসতায় ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সঙ্কট। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিরোধীদল।
ত্রিপোলিতে লড়াই হয়েছে কাছাকাছি সুন্নি মুসলিম বাব আল-তাব্বানেহ এবং আলায়িতে জেবেল মহসেন এলাকায়।
এতে তিন সুন্নি এবং এক আলায়িতে নিহত এবং ১৫ জন আহত হয়েছে। যোদ্ধারা মেশিন গানের গুলি এবং রকেট চালিত গ্রেনেড ছুড়েছে।
ত্রিপোলির সুন্নি মুসলিমরা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করতে সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এফএ/এলকিউ/২০০৬ঘ.
bdnews24