বেনিনে শতাধিক কবরে ডাকাতি!
বেনিনের একটি গোরস্থানে একশ’র বেশি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বেনিনের একটি গোরস্থানে একশ’র বেশি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বেনিনে ডাকিনীবিদ্যা বেশ চালু থাকায় কালোবাজারে এসব কঙ্কালের খুলি ও অন্যান্য অংশ বিক্রি করার জন্য এগুলো চুরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
মাত্র ৯০ লাখ জনসংখ্যাবিশিষ্ট দেশটিতে অনেকটা আনুষ্ঠানিকভাবেই ডাকিনীবিদ্যা চর্চা করে থাকে মানুষ।
রাজধানী পোর্তো নোভোর মাত্র ১০ কিলোমিটার দূরে ডাঙবো গ্রামে এ ঘটনা ঘটে। পশ্চিম আফ্রিকার এ দেশটিতে এটিই সবচেয়ে বড় কবর ডাকাতির ঘটনা।
গোরস্তানে কর্মরত এক রাজমিস্ত্রি বেশকিছু মুখোশধারী ব্যক্তিকে কয়েকটি খবর খুঁড়তে দেখে বলে জানান গোরস্তানের পরিচালক জোসেফ আফাতন।
মানুষসহ বিভিন্ন দুর্লভ প্রাণীর শরীরের বিভিন্ন অঙ্গ অতিপ্রাকৃত শক্তি ধারণ করে বলে ধারণা রয়েছে মধ্য আফ্রিকায়, ফলে এগুলোর জন্য বেশ উচ্চমূল্য পাওয়া যায় সেখানে। চোরাচালানীরা গোর-ডাকাতদের কাছ থেকে এসব সংগ্রহ করে থাকে।
তবে সাম্প্রতিক সময়ে এ ধরনের চোরাচালানকে কেন্দ্র করে বেশকিছু খুনোখুনির ঘটনাও ঘটছে। গত সেপ্টেম্বর মাসে ক্যামেরুনে একটি তল্লাশি চৌকি থেকে দেহ থেকে বিচ্ছিন্ন করা মানুষের একটি মাথাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
