সন্তানহীনদের অকালমৃত্যুর ঝুঁকি বেশি
সন্তানহীনতা অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায় বলে জানিয়েছেন একদল সুইডিশ গবেষক। বন্ধ্যাত্ব ঘোচাতে চিকিৎসা নেয়া ২১ হাজারের বেশি দম্পতির চিকিৎসা ইতিহাস পর্যবেক্ষণে বেরিয়ে এসেছে এ তথ্য।
সন্তানহীনতা অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায় বলে জানিয়েছেন একদল সুইডিশ গবেষক। বন্ধ্যাত্ব ঘোচাতে চিকিৎসা নেয়া ২১ হাজারের বেশি দম্পতির চিকিৎসা ইতিহাস পর্যবেক্ষণে বেরিয়ে এসেছে এ তথ্য।
‘জার্নাল অব এপিডেমিওলোজি অ্যান্ড কমিউনিটি হেলথ রিপোর্টস’ এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ ফল প্রকাশ করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।
এতে বলা হয়, সন্তান জন্মদানে অক্ষম নারীদের অল্পবয়সে মৃত্যুর ঝুঁকি সন্তানের মা হওয়ার নারীদের চেয়ে চার গুণ বেশি।
গবেষণায় ১৯৯৪ সালেে ক ২০০৫ সাল পর্যন্ত ডেনমার্কের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে জন্ম, মৃত্যু ও বন্ধ্যাত্বের চিকিৎসার বিভিন্ন পদ্ধতি বিষয়ে সংগৃহীত ত্য অন্তর্ভূক্ত রয়েছে।
এতে দেখা যায়, বন্ধ্যাত্বের চিকিৎসা নেয়া ২১ হাজার ২৭৬ দম্পতির মধ্যে ১৫ হাজার ১৪৯ দম্পতি সন্তান জন্ম দিতে সক্ষম হন। চিকিৎসা গ্রহণকারীদের মধ্যে ৯৬ জন নারী ও ২২০ জন পুরুষের এ সময়ের মধ্যে মৃত্যু হয়।
উপাত্ত বিশ্লেষণের পর দেখা যায়, সন্তান জন্ম দেয়ার পর বন্ধ্যাত্বের চিকিৎসা নেয়াদের, বিশেষ করে নারীদের মধ্যে অল্পবয়সে মৃত্যুর ঝুঁকি কমে গেছে।
সন্তানহীন নারীদের মধ্যে রক্ত সঞ্চালনবিষয়ক জটিলতা, ক্যান্সার ও দুর্ঘটনায় মৃত্যুর আশঙ্কা দেখা যায়। পুরুষদের মধ্যে এ আশঙ্কা দ্বিগুণ।
তবে ১১ বছরের উপাত্তে মৃতের সংখ্যা অনেক কম হওয়ায় এ পর্যবেক্ষণের ফল নির্ভরযোগ্য নয় বলছেন সমালোচকরা।
এ প্রতিবেদনের সমালোচনা করে মনোবিজ্ঞানী ইনগ্রিড কলিনস বলেন, এ গবেষণাটি সাধারণীকরণ করা যাবে না। আর গবেষকরাও বলছেন, সন্তানহীনতার সঙ্গে অকালমৃত্যুর যোগ থাকলেও এটিই মৃত্যুর কারণ নয়।
সন্তানহীনতার কারণে বিষণœতা দেখা দিতে পারে। অকালমৃত্যুর আশঙ্কা তৈরি হতে পারে এ বিষন্নতার কারণে। তবে বিষয়টি কেবলই অনুমাননির্ভর, বলছেন গবেষকরা।
আরেক মনোবিজ্ঞানী হেলেন নাইটিঙ্গেল বলেন, সন্তানহীনতার কারণে অনেকের মধ্যে জীবনের জন্য লড়াই করার আগ্রহ কমে যায়।
বিশেষ করে ক্যান্সারের মতো গুরুতর রোগের চিকিৎসার সময় পরিবারের সহযোগিতা, সন্তান-সন্ততি ও বংশধরদের সান্নিধ্য টিকে থাকার মানসিক শক্তি যোগায়। আর এই মানসিক জোরেই মানুষ বেশিদিন বাঁচে। সন্তানহীনদের ক্ষেত্রে যা হতে পারে দুর্লভ।
