২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ বন্ধ করুন: ব্রাহিমিকে আসাদ

সিরিয়ায় যুদ্ধবিরতির চেষ্টায় দামেস্ক সফররত আন্তর্জাতিক দূত লাখদার ব্রাহিমিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, সঙ্কটের রাজনৈতিক সমাধানের জন্য বিদ্রোহীদের হাতে অস্ত্র সরবরাহ বন্ধ হতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 04:32 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় যুদ্ধবিরতির চেষ্টায় দামেস্ক সফররত আন্তর্জাতিক দূত লাখদার ব্রাহিমিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, সঙ্কটের রাজনৈতিক সমাধানের জন্য বিদ্রোহীদের হাতে অস্ত্র সরবরাহ বন্ধ হতে হবে। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি নিয়ে রোববার বৈঠক করেছেন ব্রাহিমি। এ বৈঠক চলার সময়ই দামেস্কের কেন্দ্রস্থলে গাড়িবোমা বিস্ফোরণে ১৩ জন নিহত হওয়ার খবর আসে। সিরিয়ার গণমাধ্যম দামেস্কের একটি ক্রিস্টান এলাকায় বড় ধরনের এ গাড়ি বোমা বিস্ফোরণের খবর জানায়। বাব তাউমার পুলিশ স্টেশন লক্ষ্য করে এ হামলা চালানো হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে, ব্রাহিমির সঙ্গে বৈঠকে আসাদ বলেছেন, “সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধানের যে কোনো আন্তরিক প্রচেষ্টা সিরিয়ার সার্বভৌমত্বকে শ্রদ্ধা জানিয়ে এবং বিদেশি হস্তক্ষেপ পরিহার করেই হতে হবে।” “যে কোনো প্রস্তাবই হতে হবে সন্ত্রাস বন্ধ করা এবং সিরিয়ার বিদ্রোহীদের হাতে অর্থ, অস্ত্র সরবরাহ বন্ধে বিভিন্ন দেশের প্রতিশ্রুতির নীতিকে ঘিরে,” বলেন আসাদ। সিরিয়ার রক্তক্ষয়ের জন্য বিশেষত তুরস্ককে দোষারোপ করে আসছে সিরিয়া কর্তৃপক্ষ। কারণ, আসাদের পতন ঘটাতে তুরস্ক বহু সুন্নি মুসলিম বিদ্রোহীকে আশ্রয় দিয়েছে। সিরিয়ায় সংস্কারের জন্য শান্তিপূর্ণ বিক্ষোভ সরকারি বাহিনীর ভারী অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের কারণে গৃহযুদ্ধে রূপ নিয়েছে। দামেস্ক এবং আলেপ্পো মাঝের রাস্তায় শনিবার প্রচণ্ড সংঘর্ষের খবরও পাওয়া গেছে। বিশেষ করে মারাত আল-নুমান শহরে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে শহরটি বিদ্রোহীদের হাতে রয়েছে। আলেপ্পো এবং দামেস্কের মধ্যে এটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট। সিরিয়া সরকার ও বিদ্রোহীপক্ষের মধ্যে যুদ্ধবিরতি করানোর চেষ্টায় ব্রাহিমি দামেস্ক সফর করছেন। গত শুক্রবার তিনি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মৌয়ালেমের সঙ্গে বৈঠক করেন। সিরিয়ার বেসামরিক ন্গরিকরা যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী জাাতিসংঘ দূত ব্রাহিমির আহ্বান মেনে যুদ্ধবিরতি করবে কিনা তা নিয়ে তারা সন্দিহান। ১২ এপ্রিলে আগের শান্তিদূত কফি আনানের করা যুদ্ধবিরতি খু শিগগিরিই ভেঙে পড়েছিল এবং সহিংসতা শুরু হয়ে গিয়েছিল। এবার ব্রাহিমি ঈদুল আযহা উপলক্ষ্যে যুদ্ধরিতির আহ্বান জানিয়েছেন। যা এ সপ্তাহজুড়ে বলবৎ রাখার পক্ষপাতি তিনি। এ চেষ্টাই তিনি প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/২১০৮ঘ.