মস্কো, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার বিদ্রোহী অধুিষ্যত উত্তর ককেসাশ অঞ্চলজুড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৯ জঙ্গি নিহত হয়েছে।
রাশিয়ার শীর্ষ সন্ত্রাস বিরোধী সংস্থা রোববার একথা জানিয়েছে। তবে অভিযানটির সময়সূচি সম্পর্কে সংস্থাটি কিছু জানায়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দেশের নিরাপত্তা পরিষদের একটি বৈঠক করার কয়েকদিন পর এ অভিযান শুরু হয়েছিল।
২০১৪ সালের শীতকালীন অলিম্পিক ও এরকম গুরুত্বপূর্ণ অন্যান্য অনুষ্ঠানে যাতে জঙ্গি হামলা না হয় সেজন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন পুতিন।
আর এ লক্ষ্যে জঙ্গি, ডাকাত দলসহ বিভিন্ন চক্রের কুখ্যাত নেতাদের দমনের জন্য কয়েক দফা সমন্বিত পদক্ষেপ নিতে বলা হয়েছে। সন্ত্রাসবিরোধী সংস্থার উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা একথা জানিয়েছে।
বিদ্রোহে নেতৃত্ব দেয়া ককেশাস এমিরেট শোচিতে অনুষ্ঠেয় অলিম্পিক গেমস এ হামলার হুমকি দিয়েছে।
সন্ত্রাসবিরোধী সংস্থা বলেছে, অভিযানে নিহত জঙ্গিদের মধ্যে ৯ জন স্থানীয় নেতা রয়েছে। এছাড়া, আটক হয়েছে ৩০ জঙ্গি। ধ্বংস হয়েছে ২৬ টি অস্ত্রাগারসহ ৯০ টি জঙ্গি ঘাঁটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৭৫৬ঘ.
bdnews24