ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈরুতে বোমা হামলার পর মন্ত্রিসভার জরুরি বৈঠক করছে লেবানন।
শক্তিশালী এ বোমা হামলায় সিরিয়াবিরোধী গোয়েন্দা কর্মকর্তাসহ অন্য আরো ৭ জন নিহত হয়েছে।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি পদত্যাগের দাবির মুখে শনিবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন। তবে প্রেসিডেন্ট মাইকেল সুলায়মান তাকে আপাতত দায়িত্বে থাকার অনুরোধ জানিয়েছেন।
মিকাতিও বলেছেন, জাতির স্বার্থে তিনি প্রধানমন্ত্রী পদে থাকতে রাজি। সঙ্কটের এ সময়ে লেবাননের ঐক্যবদ্ধ এবং শক্তিশালী থাকা উচিত বলে জানান তিনি।
বরোধীদলীয় নেতা সাদ হারিরি ও অন্যান্যরা হামলার পেছনে সিরিয়ার হাত থাকার অভিযোগ করেছে।
সিরিয়া সরকার হামলার নিন্দা করেছে। ওদিকে, হারিরর সমর্থকরা টায়ার পুড়িয়ে এ হামলার বিরুদ্ধে প্রতিবাদবিক্ষোভ করেছে।
সিরিয়ায় লড়াই সংঘর্ষের প্রেক্ষাপটে লেবাননে উত্তেজনা বাড়ছে। লেবাননের ধর্মী স¤প্রদায় বিশেষত শিয়া এবং সুন্নিরা সিরিয়ার পক্ষে-বিপক্ষে দ্বিধাবিভক্ত।
শিয়ারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক। অন্যদিকে, সুন্নিরা আসাদবিরোধী বিদ্রোহীদের সমর্থন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৯১৯ঘ.
bdnews24