২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রমনির ১৭ কোটি ডলার তহবিল সংগ্রহ

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী মিট রমনি ও তার নির্বাচনী শিবির সেপ্টেম্বর মাসে ১৭ কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছে। তবে এই তহবিল প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার রেকর্ড পরিমাণ সংগ্রহ থেকে কিছুটা কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 08:02 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ওয়াশিংটন, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী মিট রমনি ও তার নির্বাচনী শিবির সেপ্টেম্বর মাসে ১৭ কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছে। তবে এই তহবিল প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার রেকর্ড পরিমাণ সংগ্রহ থেকে কিছুটা কম। সেপ্টেম্বর মাসে ডেমক্রেট দলীয় প্রার্থী বারাক ওবামা ও তার নির্বাচনী শিবির ১৮ কোটি ১০ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছিল। এটি ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এক মাসে সর্বোচ্চ তহবিল সংগ্রহের রেকর্ড। সোমবার রমনির নির্বাচনী শিবিরের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসে সংগৃহীত তহবিলের পরিমাণ প্রকাশ করা হয়। সেপ্টেম্বরের আগের তিন মাস তহবিল সংগ্রহে রিপাবলিকানরাই এগিয়ে ছিল। সেপ্টেম্বরে তাদের ছাড়িয়ে রেকর্ড পরিমাণ তহবিল সংগ্রহ করে ওবামা শিবির। হাতে ১৯ কোটি ১২ লাখ ডলার নিয়ে অক্টোবর মাসের নির্বাচনী প্রচারণা শুরু করে রিপাবলিকান শিবির। তবে ডেমক্রেটরা তাদের মাসিক তহবিলের পরিমাণ প্রকাশ করলেও তহবিলের মোট পরিমাণ প্রকাশ করেনি। তারপরও যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন হতে যাচ্ছে আগামী ৬ নভেম্বরের নির্বাচন। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী প্রতিষ্ঠান ইপসোসের সর্বশেষ জনসমর্থন জরিপে এখনও কিছুটা এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ওবামা। সোমবারের ওই জরিপে ওবার প্রতি সমর্থন জানিয়েছে ৪৭ শতাংশ ভোটার ও রমনির প্রতি সমর্থন জানিয়েছেন ৪৫ শতাংশ ভোটার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৩ ঘ.