২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া সঙ্কট: ইরানের সহায়তা চান ব্রাহিমি

সিরিয়া সঙ্কট সমাধানে সেখানে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য ইরানকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ-আরব লিগ দূত লাখদার ব্রাহিমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 10:59 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরিয়া সঙ্কট সমাধানে সেখানে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য ইরানকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ-আরব লিগ দূত লাখদার ব্রাহিমি। তেহরান সফরের পর ব্রাহিমি বলেন, এ ধরনের যুদ্ধবিরতি রাজনৈতিক প্রক্রিয়া গড়তে সহায়ক হবে। সিরিয়া সঙ্কট সমাধানের চেষ্টায় ব্রাহিমি এক আঞ্চলিক সফরে তেহরানে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সফর শেষে এক বিবৃতিতে তিনি সিরিয়ায় যুদ্ধবিরতি করা এবং দেশটির সরকার ও বিদ্রোহীদের হাতে অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের আহ্বান পুনর্ব্যক্ত করেন। সিরিয়া পরিস্থিতি দিন দিনই অবনতির দিকে যাচ্ছে উল্লেখ করে ব্রাহিমি দেশটিতে রক্তক্ষয় বন্ধে আশু ব্যবস্থা নেয়ার ওপর জোর দেন। সিরিয়ায় তীব্র লড়াইয়ের মুখে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে। তুরস্ক ইতোমধ্যেই তাদের আশ্রয় শিবিরগুলোতে সিরীয় শরণার্থীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে। সিরিয়া সরকাকে অস্ত্র সরবরাহে সন্দেহে তুরস্ক গত সপ্তাহে দামেস্কগামী একটি যাত্রাবাহী বিমান অবতরণে বাধ্য করে তল্লাশি চালায়। সোমবার তুরস্ক আর্মেনিয়ারও একটি বিমান অবতরণ করিয়েছে খবর পাওয়া গেছে। কিন্তু কি কারণে বিমানটিকে অবতরণ করানো হয়েছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এলকিউ/১৬৪২ঘ.