ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষার আগে সবাই কম বেশি উদ্বিগ্নতায় ভোগে। তবে এ উদ্বেগে পরীক্ষার্থীর ফলাফল আরো ভাল হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা।
একমাত্র শিশুর স্মৃতিশক্তি দুর্বল হলেই পরীক্ষার আগের উদ্বিগ্নতা ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কিন্তু ভাল স্মৃতিশক্তির অধিকারী বালক-বালিকাদের উদ্বিগ্ন হওয়ার প্রবণতার সঙ্গে অধিকতর ভাল ফলাফল অর্জনের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
১২ থেকে ১৪ বছর বয়সী ৯৬ জন শিক্ষার্থীর স্মৃতিশক্তি ও উদ্বিগ্নতার মাত্রা যাচাইয়ের মাধ্যমে ওই সিদ্ধান্তে পৌঁছেছেন তারা।
তবে লিঙ্গ ও বয়স এক্ষেত্রে প্রভাব ফেলে কিনা গবেষণায় এ বিষয়টি বিবেচনায় আনা হয়নি বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাজ্যের ইকোনমিক এন্ড স্যোসাল রিসার্চ কাউন্সিল এবং অ্যাকশন মেডিক্যাল রিসার্সের অর্থায়নে পরিচালিত গবেষণাটি ‘ব্রিটিশ জার্নাল অব সাইকোলজি’ নামক সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৯৩০ ঘ.
bdnews24