২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১৪

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় দারা আদম খেল শহরের একটি বাজারে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ১৪ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 09:17 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

পেশোয়ার, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় দারা আদম খেল শহরের একটি বাজারে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ১৪ জন নিহত হয়েছে। তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াইরত আধা সামরিক বাহিনীকে লক্ষ করে শনিবার এই হামলা চালানো বলে কর্তৃপক্ষ জানিয়েছে। হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা আহত ২৫ জনের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। বিস্ফোরণে ১৫টি দোকান ও ৮টি যান ধ্বংস হয়ে গেছে বলে আঞ্চলিক জ্যেষ্ঠ কর্মকর্তা সাহেবজাদা আনিস জানিয়েছেন। বিশ্বের অন্যতম বৃহৎ সেনাশক্তির পাকিস্তান তালেবানসহ অন্যান্য জঙ্গিদের বিরুদ্ধে কয়েক দফা অভিযান চালিয়েছে। তালেবান ও অন্যান্য জঙ্গিগোষ্ঠী পাকিস্তানের যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের পতন ঘটানোর চেষ্টা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫১৩ ঘ.