ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুয়ানতানামো বে কারাগার থেকে সর্বশেষ পশ্চিমা বন্দী ওমর খাদরকে তার দেশ কানাডায় ফেরত পাঠানো হয়েছে।
১৫ বছর বয়সে আফগানিস্তানে আটক খাদরকে ২০০২ সাল থেকে কিউবায় অবস্থিত ওই যুক্তরাষ্ট্রের সামরিক কারাগারে আটক রাখা হয়।
শনিবার সামরিক বিমানযোগে তাকে কিউবা থেকে কানাডা পাঠানো হয়েছে। আফগানিস্তানে এক মার্কিন সেনা হত্যার দায়ে নিজ দেশে তাকে আরো ৮ বছর কারাবন্দী থাকতে হবে।
২০১০ সালে সন্ত্রাসী কার্যকলাপের যড়যন্ত্রের অভিযোগসহ যুদ্ধাপরাধের দায়ে তাকে ৪০ বছরের কারাদন্ড দেয় এক মার্কিন সামরিক আদালত।
কিন্তু তার আপিলের ভিত্তিতে তার কারাদন্ডের মেয়াদ কমিয়ে আর ৮ বছর রাখা হয়েছে। সেই আপিলের ভিত্তিতে তাকে কানাডায় ফেরত পাঠাতেও রাজি হয় মার্কিন কর্তৃপক্ষ।
বেশিরভাগ কানাডিয়ান বর্তমানে ২৬ বছর বয়সী খাদরকে দেশে ফেরত পাঠানোর প্রচারাভিযানকে সমর্থন করেছে।
গুয়ানতানামো কারাগারে ১৬০ জনের বেশি বন্দীকে এখনো আটক রাখার সিদ্ধান্তে অটল আছে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২১৪০ ঘ.
bdnews24