২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউব থেকে বিতর্কিত চলচ্চিত্রটি সরিয়ে নিতে বলল ব্রাজিল

ইসলাম ধর্মকে হেয় করে যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স মুসলিমস’ ছবিটির অনলাইন স¤প্রচার নিষিদ্ধ করেছে ব্রাজিলের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 08:39 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ব্রাজিলিয়া, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসলাম ধর্মকে হেয় করে যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স মুসলিমস’ ছবিটির অনলাইন স¤প্রচার নিষিদ্ধ করেছে ব্রাজিলের একটি আদালত। সেই সঙ্গে ইউটিউব থেকে ছবিটির ট্রেলার সরিয়ে নেওয়ার জন্য ১০ দিন সময় বেঁধে দিয়েছে ওই আদালত। সাও পাওলোর একটি প্রাদেশিক আদালত মঙ্গলবার এই আদেশ দেয়। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ জাতিসংঘে তার ভাষণে ‘পশ্চিমাদের ইসলামভীতি’ নিয়ে সমালোচনা করার কয়েক ঘণ্টা পরই এই আদালত এই আদেশ দিল। ব্রাজিলের মুসলিমদের একটি গোষ্ঠী ন্যাশনাল ইসলামিক ইউনিয়ন এই বিতর্কিত চলচ্চিত্রটির অংশবিশেষ অনলাইনে তুলে দেওয়ায় ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল ইনকর্পোরেশনের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয়, এ ধরনের চলচ্চিত্র ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক যে অধিকার তার সুস্পষ্ট লঙ্ঘণ। বিচারক ডেলসন ডেলগাডো মিরান্ড মঙ্গলবার সাও পাওলো আদালতে দেয়া রায়ে বলেন, এই রায় মত প্রকাশের স্বাধীনতার পাশিপাশি ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে যে ধর্মীয় বৈষম্য সৃষ্টি করতে পারে তা থেকে সবাইকে রক্ষা করবে। মিরান্ড তার রায়ে এই বলে ইতি টানেন, অবৈধ কোনোকিছু নিষিদ্ধ করে দেওয়ায় মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করবে না। প্রসঙ্গত, স¤প্রতি যুক্তরাষ্ট্রে ইসলাম ধর্মকে হেয় করে একটি চলচ্চিত্র নির্মিত হলে বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে মার্কিনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর জেরে লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে বিক্ষুব্ধ জনতা হামলা চালালে যুক্তরাষ্ট্রের এক কূটনীতিক নিহত হন। এ ছাড়াও বিশ্বের মুসলিম অধ্যুষিত অনেক দেশে মার্কিন দূতাবাসে হামলা চালানোর ঘটনাও ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/সিআর/১৪৩৫ ঘ.