২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফ্রান্সে ৩০ লাখ মানুষ বেকার’

ফ্রান্সে বেকারের সংখ্যা ৩০ লাখে গিয়ে দাঁড়িয়েছে। দেশটির শ্রমমন্ত্রী বুধবার এই পরিসংখ্যান প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 07:30 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

প্যারিস, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সে বেকারের সংখ্যা ৩০ লাখে গিয়ে দাঁড়িয়েছে। দেশটির শ্রমমন্ত্রী বুধবার এই পরিসংখ্যান প্রকাশ করেছেন। প্রতি মাসেই ফ্রান্সের বেকারের সংখ্যা প্রকাশ করা হয়। চলতি বছরের অগাস্টে দেখা যাচ্ছে দেশটিতে কর্মহীনের সংখ্যা ৩০ লাখ এ গিয়ে ঠেকেছে। ফ্রান্স টু চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির শ্রমমন্ত্রী মিশেল স্পেইন এ তথ্য তুলে ধরেন। বেকারত্বের পূর্ণাঙ্গ প্রতিবেদন আজই প্রকাশ করার কথা রয়েছে। স্পেইন বলেন, “স্পষ্টতই এটি খুব বাজে পরিস্থিতির দিকে যাচ্ছে।” তিনি আরো বলেন, গত ১৫ মাস ধরে কর্মহীনের সংখ্যা বাড়তে বাড়তে অগাস্টে এটি এ পর্যায়ে এসেছে। চলতি বছরের মে মাসেই ফ্রান্সে বামপন্থী সরকার ক্ষমতায় এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৮ ঘ.