২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বহুসংস্কৃতির সহাবস্থানের কথা বললেন মুরসি

বিশ্বের বিভিন্ন সংস্কৃতির মধ্যে ‘বাস্তব সহযোগিতার’ সম্পর্ক গড়ে তোলার ডাক দিয়েছেন মিশরের ইসলামপন্থী প্রেসিডেন্ট মুহম্মদ মুরসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 06:25 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

নিউইয়র্ক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের বিভিন্ন সংস্কৃতির মধ্যে ‘বাস্তব সহযোগিতার’ সম্পর্ক গড়ে তোলার ডাক দিয়েছেন মিশরের ইসলামপন্থী প্রেসিডেন্ট মুহম্মদ মুরসি। এক সংস্কৃতির কৌতুক অন্য সংস্কৃতির জন্য আমোদজনক নাও হতে পারে বলে সতর্কতারও আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উদ্যোগে নিউ ইয়র্কে আয়োজিত মানবতাবাদ বিষয়ক এক বৈঠকে মুরসি এসব কথা বলেন। কোনো এক সংস্কৃতির আধিপত্যের বদলে বিশ্ব বহুসংস্কৃতির মিলনমেলা হতে পারে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘বিশ্ব একক সভ্যতা বা একক সংস্কৃতির হতে পারে না। পরস্পরের বিরুদ্ধতা না করে পাশাপাশি অবস্থান করার মতো সভ্যতা কি আমাদের থাকতে পারে না? অবশ্যই পারে। এক দেশের কৌতুক অন্য দেশের জন্য আমোদজনক নাও হতে পারে। এটাই সংস্কৃতির বৈশিষ্ট্য।’ বর্তমানে ইসলামপন্থী প্রেসিডেন্ট শাসিত মিশর ও এক সময়ের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে এক স্পর্শকাতর-সতর্ক সম্পর্কের কাল চলছে। এছাড়া যুক্তরাষ্ট্রে ইসলাম ও হযরত মুহম্মদকে (সা.) হেয় করে নির্মিত এক চলচ্চিত্রের কারণে বিশ্ব মুসলিমদের মধ্যে যুক্তরাষ্ট্রবিরোধী ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এমন এক সময়ই ইসলামপন্থী মুরসি নিউইয়র্কে বহুসংস্কৃতির সহাবস্থানের পক্ষে কথা বললেন। স¤প্রতি এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা বলেছেন, মিশরের ইসলামপন্থী সরকারকে যুক্তরাষ্ট্র শত্র“ হিসেবে বিবেচনা করে না, তবে মিত্র হিসেবেও মনে করে না। আর নিউইয়র্ক টাইমসে স¤প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মুরসি বলেছেন, আরব বিশ্বের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গী পাল্টানো দরকার এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলায় সাহায্য করা উচিত। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে মুরসির ভাষণ দেওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২১৯ ঘ