টোকিও, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের প্রধান বিরোধী দল লিবারেল ডেমক্রেটিক পার্টি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে কে দলীয় নতুন প্রধান হিসেবে নির্বাচন করেছে।
বুধবার দ্বিতীয় দফা ভোটে ৫৮ বছর বয়সী শিনজো দলের প্রধান নির্বাচিত হন।
জাপানের পার্লামেন্টের নিুকক্ষের আসন্ন নির্বাচনে বিরোধী দল লিবারেল ডেমক্রেটিক পার্টি জয়ী হবে হবে জরিপের ফলাফলে ধারণা করা হচ্ছে।
সেক্ষেত্রে শিনজো আবে আবারও বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ জাপানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
জাপান আঞ্চলিকও আভ্যন্তরণী বেশ কিছু সমস্যায় জড়িয়ে পড়েছে। চীনের সঙ্গে দ্বীপমালা নিয়ে বিরোধ, অর্থনীতির অধোগতি এবং ফুকোশিমা পরমাণু ক্ষেত্রের বিস্ফোরণ পরবর্তী তেজক্রিয়তা মোকাবিলা এসব সমস্যার মধ্যে অন্যতম।
নতুন সরকারকে এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫৯ ঘ.
bdnews24