জাতিসংঘ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠার দ্বার ‘চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে’ বলে মঙ্গলবার সংশয় প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।
ইহুদি বসতি স্থাপন বাড়তে থাকায় ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কটের দ্বিরাষ্ট্রীক সমাধান ও শান্তির সম্ভাবনা ক্রমেই কমছে বলে জানিয়েছেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ভাষণে বান বলেন, “ফিলিস্তিনি ভূ-খন্ডে ইসরায়েলের ক্রমাগত বসতি স্থাপন শান্তির সম্ভাবনা মারাত্মকভাবে ব্যহত করছে। এই ভয়াবহ পদক্ষেপ আমাদেরকে রুখতে হবে।”
স¤প্রতি, ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহী মন্তব্যের প্রেক্ষপটে বান বিশ্ব নেতাদের সতর্ক করে দিয়ে বলেছেন, তার অবস্থান এক রাষ্ট্রের বিরুদ্ধে আরেক রাষ্ট্রের হামলার কোনোরকম হুমকির বিরুদ্ধে। কারণ এ হুমকি মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। তবে তিনি এ ব্যাপারে সু নির্দিষ্ট কোনো রাষ্ট্রের কথা উল্লেখ করেননি।
সিরিয়া পরিস্থিতি সম্পর্কে বান বলেন, বিশ্বকে “অবশ্যই সহিসংতা ও উভয়পক্ষে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে এবং যত দ্রুত সম্ভব সিরিয়ার নেতৃত্বে ক্ষমতা হস্তান্তরের নির্দেশনা দিতে হবে। এ সঙ্কটে বিশ্ব স¤প্রদায়কে অন্যদিকে মুখ ফিরিয়ে থাকলে চলবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২৯ঘ.
bdnews24