২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শোচনীয় পরিস্থিতিতে সিরিয়ার শিশুরা’

সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতিতে শিশুরা নির্যাতন, বন্দীত্ব ও অপহরণের শিকার হচ্ছে। শরণার্থী শিশুদের সঙ্গে কথা বলে এসব চিত্র তুলে এনেছে ব্রিটিশ দাতব্য প্রতিষ্ঠান ‘সেভ দ্য চিলড্রেন’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতিতে শিশুরা নির্যাতন, বন্দীত্ব ও অপহরণের শিকার হচ্ছে। শরণার্থী শিশুদের সঙ্গে কথা বলে এসব চিত্র তুলে এনেছে ব্রিটিশ দাতব্য প্রতিষ্ঠান ‘সেভ দ্য চিলড্রেন’। এ ঘটনাগুলো নথিভুক্ত করার দাবি জানিয়ে জাতিসংঘকে সিরিয়ায় তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছে তারা। সংস্থাটি জানিয়েছে, প্রায় প্রতিটি শিশুই পরিবারের কোন না কোন সদস্যের নিহত হওয়ার ঘটনা দেখেছে। সিরিয়ায় ১৮ মাস ধরে চলা সহিংসতায় শিশুদের ওপর অনেক নির্যাতনের ঘটনা নথিভুক্ত করেছে ‘সেভ দ্য চিলড্রেন’। ১৫ বছরের এক কিশোর সংস্থাটিকে জানায়, বন্দী থাকা অবস্থায় তার গায়ে সিগারেটের আগুন চেপে ধরে আটককারীরা। অন্য আরেকজন জানায়, তাকে বৈদ্যুতিক শক দেয়াসহ এমন একটি কক্ষে রাখা হয় যেখানে পচে যাওয়া মৃতদেহ ছিল। ওয়ায়েল নামের এক কিশোর জানিয়েছে, ছয় বছরের একটি শিশুকে নির্যাতন ও ক্ষুধার কষ্ট সহ্য করতে না পেরে মরে যেতে দেখেছে সে। ১৬ বছরের এ কিশোর আরো জানায়, “ওই শিশুটি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকত। তারা তার সঙ্গে এমন আচরণ করত যেন সে একটা কুকুর।” সেভ দ্য চিলড্রেনের এক মুখপাত্র ক্যাট কার্টার বলেন, “আমি ১০ বছরের শিশুদের নির্যাতিত হওয়ার কথা শুনেছি। ধ্বংসস্তুেেপ ক আট বছরের শিশুকে হাত দিয়ে মৃতদেহ টেনে বের করানো হয়েছে বলেও ত্য রয়েছে।” এসব অপরাধীকে চিহ্নিত করতে সিরিয়ায় জাতিসংঘের উপস্থিতি আরো বাড়ানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর আগ মুহুর্তে এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিরিয়া পরিস্থিতি ‘খুবই ভয়াবহ এবং ক্রমেই খারাপ হচ্ছে’ বলে সোমবার মন্তব্য করেছেন নতুন জাতিসংঘ দূত লাখদার ব্রাহিমি। মঙ্গলবারের জাতিসংঘ সম্মেলনে সিরিয়া পরিস্থিতি আনুষ্ঠানিক আলোচনার বিষয়বস্তু না হলেও ইস্যুটি আলোচনার টেবিলে বেশ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৯ঘ.