২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স্কদের ভোট নাও জিততে পারেন রমনি

যুক্তরাষ্ট্রে ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের আশা ধরে রাখতে যাদের ভোট খুবই গুরুত্বপূর্ণ সেই বয়স্ক ভোটারদের মধ্যে জনপ্রিয়তা ক্রমেই কমছে রিপাকলিকান দলের প্রার্থী মিট রমনির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 03:45 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের আশা ধরে রাখতে যাদের ভোট খুবই গুরুত্বপূর্ণ সেই বয়স্ক ভোটারদের মধ্যে জনপ্রিয়তা ক্রমেই কমছে রিপাকলিকান দলের প্রার্থী মিট রমনির। গত দু’সপ্তাহে রয়টার্স/আইপিসোস পরিচালিত নতুন জরিপে দেখা গেছে, ৬০ বছর বয়স্ক এবং ষাটোর্ধ্ব ভোটারদের মধ্যে রমনির জনপ্রিয়তা কমেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে এক্ষেত্রে রমনির সমর্থন ২০ পয়েন্ট থেকে কমে ৪ পয়েন্টের নিচে চলে গেছে। বিশেষ করে বয়স ৬৫ বছরের ওপরে এবং প্রতিবন্ধী ভোটারদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসাসেবা ইস্যুতে জনপ্রিয়তায় এ ধস নেমেছে রমনির। প্রচারাভিযানের শেষ ছয় সপ্তাহে বয়স্কদের ভোটের ক্ষেত্রে আবার একটা পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকলেও আপাতত একের পর এর জরিপে ওবামার জনপ্রিয়তার যে ধারা দেখা যাচ্ছে তাতে বয়স্কদের মধ্যে রমনির সমর্থন আর তেমন না বাড়ারই আভাস পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যসেবা ইস্যুতে রমনি যতই ওবামাকে চ্যালেঞ্জ ছুড়ে দিন না কেন, এক্ষেত্রে বয়স্ক ভোটাররা ওবামার ওপরই বেশি আস্থা পাচ্ছে। সর্বসা¤প্রতিক ইউএসএ টুডে/গ্যালোপ জরিপে এমনটিই দেখা যাচ্ছে। ওবামার স্বাস্থ্যসেবা পরিকল্পনায় রমনি যে পরিবর্তন আনার প্রস্তাব দিচ্ছেন তাতে দেশের বয়স্কদের জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা খুব বেশি সুবিধাজনক হবে না বলেই মনে করছে তারা। তাছাড়া, রমনির সম্পদ এবং ধনীদের প্রতি তার অনুকূল মনোভাব আছে এমন ধারণার কারণেও ররমনিকে বাঁকা চোখে দেখছে অনেক ভোটার। এর মধ্যে স¤প্রতি মাদার জোনস সাময়িকীতে প্রকাশিত গোপন ভিডিওতে রমনি ওবামার সমর্থক ভোটার বিশেষ করে বয়স্করা ‘সরকারের ওপর নির্ভরশীল’ বলে যে বিরূপ মন্তব্য করেছেন তাতেও তার জনপ্রিয়তা অনেকটাই কমেছে। বিশ্লেষকরা বলছেন, রমনি বয়স্ক ভোটারদের মধ্যে জনপ্রিয়তা বাড়াতে না পারলে ৬ নভেম্বরের নির্বাচনে জিততে পারবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৪ঘ.