বাউচি (নাইজেরিয়া), সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বাউচির একটি চার্চে রোববার আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ২ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে।
রেডক্রসের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।
পুলিশ জানিয়েছে, বোমা হামলাকারীর গাড়িতে সেন্ট জোনস চার্চের গেটে দাঁড় করানো অবস্থায় ছিল। ওখানেই হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়িটির বিস্ফোরণ ঘটায়।
বাউচিতে প্রায়ই ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারমা হামলা চালিয়েছে থাকে। এই সংগঠনটি নাইজেরিয়ায় ইসলামি শরিয়া আইন চালু করতে চায়।
বাউচির চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বাউচির উপ-পুলিশ প্রধান টি. স্টিভেন্স সাংবাদিকদের জানান, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”
২০১০ সাল থেকে নাইজেরিয়ার মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে বোকো হারমার হামলায় অন্ততপক্ষে ১৪ শ’ মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী দাবি করে, তারা বোকো হারমার মুখপাত্র আবু কাকাকে উত্তরাঞ্চলীয় কানো প্রদেশে এক বন্দুকযুদ্ধে হত্যা করেছে।
যদিও বোকো হামরা কাকার মৃত্যুর খবর নিশ্চিত করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৮৩৬ ঘ.
bdnews24