ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিমালয়ের একটি পর্বত চূড়া থেকে তুষারধসে কমপক্ষে ৯ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। খুঁজে পাওয়া গেছে আরো ৭ জনের লাশ।
আহত ৫ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে চার জন।
নেপালের উত্তরে অবস্থিত মানাসলু পর্বতের চূড়ায় আরোহণের সময় পর্বতারোহীরা তুষারধ্বসের কবলে পড়ে।
নিহতদের মধ্যে রয়েছে জার্মানি এবং স্পেনের নাগরিক। উদ্ধার করা দুই নিহতের একজন জার্মানির নাগরিক। আরেকজন নেপালি পথপ্রদর্শক। উদ্ধারকারী পাইলটরা পাহাড়ের ঢালে আরো ৭ টি মৃতদেহ খুঁজে পেয়েছে।
উদ্ধার হেলিকপ্টার দিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। পর্বতারোহী দলটিতে মোট কতজন আরোহী ছিল কর্মকর্তারা তা নির্দিষ্ট করে জানার চেষ্টা করছে।
হিমালয় পর্বতমালার অন্তর্গত পৃথিবীর অষ্টম উচ্চতম মানাসলু পর্বতটি ৮ হাজার ১৫৬ মিটার উঁচু। আরোহীরা ৭ হাজার মিটার উচ্চতায় পৌঁছে চূড়ায় আরোহণের প্রস্তুতি নেয়ার সময় তুষারধ্বসের কবলে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫০ঘ.
bdnews24