ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বেনগজিতে মার্কিন কনস্যুলেটে হামলার অভিযোগে প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মাগারিফ।
হামলার পরিকল্পনাকারীসহ বেশ কয়েকজন সন্দেজভাজন লিবিয়ার নাগরিক নয় এবং তারা আল কায়েদার সঙ্গে জড়িত। সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে একথা জানান মাগারিফ।
মঙ্গলবার চালানো ওই হামলায় মার্কিন রাষ্ট্রদূতসহ চারজন নিহত হন। হযরত মুহাম্মদ (সাঃ)- কে ব্যাঙ্গ করে যুক্তরাষ্ট্রে একটি চলচ্চিত্র নির্মাণের পর মার্কিন দূতাবাসে ওই হামলা হয়।
হামলা বিদেশিরাই চালিয়েছে উল্লেখ করে মাগারিফ বলেন, কয়েকমাস আগে তারা লিবিয়ায় ঢোকে। এরপর থেকেই হামলার চক্রান্ত করছিল তারা। এদের মধ্যে কয়েকজন মালি এবং আলজেরিয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২৬ঘ.
bdnews24