বৈরুত, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার জন্য আরব নেতাদেরকে আহ্বান জানিয়েছেন পোপ শোড়ষ বেনেডিক্ট।
লেবাননের রাজধানী বৈরুতে হাজারো মানুষের সমাবেশে পোপ এ আহ্বান জানান। প্রতিবেশী সিরিয়ায় সহিংসতা অবসানের জন্যও নতুন করে আহ্বান জানান তিনি।
‘ইসলাম বিরোধী’ ছবি নিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন-বিদ্বেষী বিক্ষোভে উত্তাল পরিস্থিতির মধ্যে পোপ ওই অঞ্চল সফর করছেন।
১৯৯৭ সালে প্রয়াত পোপ জন পলের পর লেবাননে এটিই পোপ বেনেডিক্টের প্রথম সফর। তার শান্তির বার্তা শুনতে বৈরুতে সমবেত হয়েছে ৩ লাখ ৫০ হাজার মানুষ।
তাদের উদ্দেশ্যে পোপ সিরিয়ায় নতুন করে শান্তির আহ্বান জানিয়ে আরব দেশগুলোতেও শান্তি ও স¤প্রীতি প্রতিষ্ঠার জন্য আরব নেতাদের কাজ করে যাওয়ার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৯০০ঘ.
bdnews24