২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধপূর্ণ জলসীমায় চীনা জাহাজ

পূর্ব-চীন সাগরে অবস্থিত চীন ও জাপানের মধ্যে মালিকানা নিয়ে বিরোধপূর্ণ দ্বীপের কাছাকাছি জলসীমায় ছয়টি চীনা জাহাজ প্রবেশ করেছে। এ নিয়ে সতর্কাবস্থায় রয়েছে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পূর্ব-চীন সাগরে অবস্থিত চীন ও জাপানের মধ্যে মালিকানা নিয়ে বিরোধপূর্ণ দ্বীপের কাছাকাছি জলসীমায় ছয়টি চীনা জাহাজ প্রবেশ করেছে। এ নিয়ে সতর্কাবস্থায় রয়েছে জাপান। চীনা গণমাধ্যম জানিয়েছে, ওই জাহাজগুলোর মাধ্যমে নৌ বাহিনীর অধিকার প্রতিষ্ঠা এবং নজরদারি চলছে। অন্যদিকে জাপান বলছে, চীন তাদের জলসীমায় অনুপ্রবেশ করেছে। অস্ট্রেলিয়ায় সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী কোইচিরো গেম্বা বলেছেন, চীনা রাষ্ট্রদূতের কাছে এ ব্যাপারে আনুষ্ঠানিভাবে প্রতিবাদ জানানো হয়েছে। জাপান দ্বীপটিকে নিজের সম্পত্তি মনে করছে অভিযোগ করে বেইজিংয়ে বিক্ষোভকারীরা চার দিন ধরে বিক্ষোভ করে যাচ্ছে। ওই দ্বীপটি জাপানের কাছে ‘সেনকাকু’ ও চীনের কাছে ‘দাইয়োয়ু’ নামে পরিচিত। দ্বীপটির কাছাকাছি প্রচুর তেল ও গ্যাসের মজুদ আছে বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০৮ঘ.