২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরায় লাঞ্ছিত প্রণব পুত্র

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে ও কংগ্রেস এমএলএ অভিজিত মুখার্জি মঙ্গলবার ত্রিপুরায় ওই পার্টির একদল সমর্থকের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 03:08 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে ও কংগ্রেস এমএলএ অভিজিত মুখার্জি মঙ্গলবার ত্রিপুরায় ওই পার্টির একদল সমর্থকের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির (টিপিসিসি) সাধারণ সম্পাদক সুবল ভৌমিক সোমবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন। তিনি জানান, ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লালের নামে একটি গ্রন্থাগার উদ্বোধন করতে অভিজিত ৬ সেপ্টেম্বরে আগরতলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বামাতিয়া এলাকার কালীবাজারে গিয়েছিলেন। সেখােেন ক ফেরার পে টপিসিসি’র আরেক সাধারণ সম্পাদক বলাই গোস্বামীর নেতৃত্বে একদল কংগ্রেস সমর্থক অভিজিতের গাড়ি থামিয়ে তাকে লাঞ্ছিত করে। ভৌমিক বলেন, “তারা অভিজিতকে রাস্তার পাশের কংগ্রেসের দলীয় কার্যালয় পরিদর্শনের জন্য অনুরোধ করে।” “এরপর তিনি গাড়ি থেকে নামামাত্র কংগ্রেস সমর্থকরা অভিজিতের কলার চেপে ধরে এবং তাকে টানতে টানতে কংগ্রেস কার্যালয়ের ভিতরে নিয়ে গিয়ে মারধর করে।” ভৌমিক আরো বলেন, “আমি অভিজিতকে সঙ্গ দিচ্ছিলাম কিন্তু তাদের বাধা দিতে পারিনি। কারণ তারা সংখ্যায় বেশ কয়েকজন ছিল।” “এসব কিছু আমার চোখের সামনে ঘটেছে এবং নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে তা দেখতে হয়েছে,” বলেন তিনি। সংবাদ সম্মেলনে ভৌমিক জানান, “গোস্বামী ও তার সমর্থকরা অভিজিতকে জিজ্ঞাসা করছিল তিনি টিপিসিসি’র সভাপতি সুদীপ রায় বর্ম্মণকে না জানিয়ে কেন ত্রিপুরায় এসেছেন?” ৭ সেপ্টেম্বর ‘অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি’র সভাপতি সোনিয়া গান্ধীর কাছে ভৌমিক এ ঘটনার বিচার দাবি করেছেন। এছাড়া ঘটনার পূর্ণ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ এ ধরনের অকাঙ্খিত আচরণ করা দলীয় নেতাদের শিগগিরই বহিস্কারেরও দাবি জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৩ঘ.