২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাখিরাও করে ‘অন্ত্যেষ্টিক্রিয়া’

শুধু মানুষেরাই নয় পাখিরাও তাদের সঙ্গীর মৃত্যুতে ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ করে থাকে। স¤প্রতি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বিষয়টি আবিষ্কার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 07:34 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু মানুষেরাই নয় পাখিরাও তাদের সঙ্গীর মৃত্যুতে ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ করে থাকে। স¤প্রতি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বিষয়টি আবিষ্কার করেছে। ক্যালিফোর্নিয়ার একদল বিজ্ঞানী ‘অ্যানিমেল বিহেভিয়ার’ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে বলে বিবিসি জানিয়েছে। বিজ্ঞানীরা জানান, কোনো সঙ্গীর মৃত্যু হয়েছে বুঝতে পারলে ‘ওয়েস্টার্ন স্ক্রাব জে’ পাখিরা খাবার সংগ্রহ করা বন্ধ করে মৃত পাখির আশেপাশে জড়ো হয়ে দলের অন্যান্য পাখিদের ডাকাডাকি করতে থাকে। এভাবে একদিনের বেশি সময় ধরে তারা মৃত পাখির আশেপাশে অবস্থান করে। এদের ডাকাডাকির মূল উদ্দেশ্য হচ্ছে, আশেপাশে থাকা সম্ভাব্য পাখি শিকারীর ব্যাপারে সঙ্গীদের সতর্ক করে দেওয়া। বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের বস্তু ব্যবহার করে সেগুলোর প্রতি ‘ওয়েস্টার্ন স্ক্রাব জে’ পাখিদের আচরণ পর্যবেক্ষণ করেন। এসব বস্তুর মধ্যে ছিলো বিভিন্ন রঙয়ের কাঠের টুকরা, নকল স্ক্রাব জে পাখির মৃতদেহ ও পেঁচার প্রতিমূর্তি। এগুলোর মধ্যে রঙিন কাঠের টুকরোগুলোর প্রতি কোনো প্রতিক্রিয়া দেখায়নি পাখিগুলো। তবে নকল মৃতদেহের পাশে জড়ো হয়ে ডাকাডাকি করতে শুরু করে এবং নকল পেঁচার দিকে আক্রমণাত্মকভাবে ধেয়ে যায় বলে বিজ্ঞানীরা দেখতে পান। প্রাণীজগতের আরো কিছু প্রাণীও সঙ্গীদের মৃত্যুতে এভাবে শোক পালন করে থাকে। এদের মধ্যে হাতি ও জিরাফ সদ্যমৃত সঙ্গীর আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ কিউএইচ/সিআর/১৩২৯ ঘ.