২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-ভারত সামরিক মহড়া আবার শুরু হচ্ছে

চীন ও ভারত খুব শিগগিরিই আবার যৌথ সামরিক মহড়া শুরুর সিদ্ধান্ত নিয়েছে। সামরিক সহযোগিতা ও পারস্পরিক আস্থা বাড়ানোই এর লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 06:10 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

নয়াদিল্লি, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীন ও ভারত খুব শিগগিরিই আবার যৌথ সামরিক মহড়া শুরুর সিদ্ধান্ত নিয়েছে। সামরিক সহযোগিতা ও পারস্পরিক আস্থা বাড়ানোই এর লক্ষ্য। সামরিক সহযোগিতা ও পারস্পরিক আস্থা বাড়ানোই এর লক্ষ্য। চীনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াং গুয়াংলির ভারত সফরকালে মঙ্গলবার রাজধানী নয়াদিল্লির বৈঠকে দু’দেশের মধ্যে এ সিদ্ধান্ত হয়েছে। ৪ বছর আগে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল যশওয়াল এবং অরুণাচল প্রদেশের বিমানবাহিনীর কর্মকর্তাকে চীন ভিসা দিতে অস্বীকার করার কারণে বন্ধ হয়ে গিয়েছিল দু’দেশের সামরিক মহড়া। এবার ৮ বছর পর ভারতে চীনা প্রতিরক্ষামন্ত্রীর প্রথম সফরে দু’দেশ আবার মহড়া শুরু করতে রাজি হল। চীনা প্রতিরক্ষামন্ত্রী লিয়াং গুয়াংলি এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনায় সামরিক মহড়া নতুন করে শুরুর সিদ্ধান্ত হয়েছে। এ সম্পর্কে ভারতের প্রতিরক্ষামন্ত্রণালয়ের বাইরে লিয়াং সাংবাদিকদের বলেন, “আমরা দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ, কৌশলগত, সহযোগিতামূলক অংশীদারিত্ব আরো বাড়ানোর পাশাপাশি বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান এবং দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা চালুর ব্যাপারে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছি।” ওদিকে, অ্যান্টনি জানান, যৌথ সামরিক মহড়া ‘যত শিগগিরই সম্ভব’ শুরু করা হবে। তবে কবে তা শুরু হবে সে সম্পর্কে কিছু বলেন নি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/২৩৩০ঘ.