২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরোক্কোয় বাস দুর্ঘটনায় নিহত ৪২

মরোক্কোর দক্ষিণাঞ্চলে একটি বাস খাদে পড়ে অন্তত ৪২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনেরও বেশি মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 11:31 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মরোক্কোর দক্ষিণাঞ্চলে একটি বাস খাদে পড়ে অন্তত ৪২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনেরও বেশি মানুষ। স্থানীয় কর্মকর্তারা জানান, হাওজ প্রদেশে জারকেন শহরের কাছে বাসটি দুর্ঘটনাকবলিত হয়। মঙ্গলবার সকালের দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা ম্যাপ। আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। হতাহতদের বেশির ভাগই মরোক্কোর নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে কোনো বিদেশি নাগরিক আছে কি না তা জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি। বিডিনিউজ টোয়েন্টিফোডটকম/বিসিএস/এলকিউ/১৭১৮ঘ.