২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনসমর্থনে সমান ওবামা-রমনি

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনী জরিপে জনসমর্থনের দিক দিয়ে সমান সমান অবস্থানে পৌঁছেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 10:37 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনী জরিপে জনসমর্থনের দিক দিয়ে সমান সমান অবস্থানে পৌঁছেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনি। রয়টার্স ও ইপসোস পরিচালিত সর্বশেষ এ জরিপে দেখা গেছে, ভোটারদের মধ্যে দুইজনের জনসমর্থনই এখন ৪৫ শতাংশ। এক সপ্তাহ আগের জরিপে রয়টার্স/ইপসোস জরিপে ওবামা রমনির চেয়ে এগিয়ে ছিলেন। কিন্তু ফ্লোরিডার টম্পায় রিপাবলিকানদের জাতীয় সম্মেলনের পর রমনির জনসমর্থন খানিকটা বেড়ে যায়। গত বৃহস্পতিবার ওবামার চেয়ে ২ পয়েন্ট বেশি এগিয়ে ছিলেন রমনি। শুক্রবার এ ব্যবধান ১ পয়েন্ট কমে যায়। শনিবারের জরিপে দেখা যায়, ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট ওবামা জনসমর্থনে আবার রমনিকে ছাড়িয়ে গেছেন। ওইদিন ওবামার জনসমর্থন ছিল ৪৪ আর রমনির ছিল ৪৩ শতাংশ। সর্বশেষ জরিপে জনপ্রিয়তায় দুইজন আবার সমান অবস্থানে চলে এলেন। নর্থ ক্যারোলাইনায় বৃহস্পতিবার অনুষ্ঠেয় ডেমোক্র্যাট দলের সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা দ্বিতীয়বারের মতো এ পদে আনুষ্ঠানিক মনোনয়ন পেলে তার জনপ্রিয়তা আরো খানিকটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। যেমনটি হয়েছিল রমনির ক্ষেত্রে। তবে ওবামা এখন জনপ্রিয়তায় রমনির সমান পর্যায়ে চলে আসায় পরবর্তীতে রমনি আর খুব বেশি জনসমর্থন ধরে রাখতে পারবেন বলে মনে করেন না ইপসোসের জরিপ পরিচালক জুলিয়া ক্লার্ক। তিনি বলেন, “আগামী সপ্তাহের সম্মেলন এগিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে রমনিকে প্রেসিডেন্ট ওবামার সমান জনপ্রিয়তা ধরে রাখতে সংগ্রাম করতে হবে। জনমত আবার ওবামার দিকেই ঘুরে দাঁড়াতে দেখা যাবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৬২৪ঘ.