২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৯

ভারতের গুজরাটে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার মধ্যআকাশে সংঘর্ষে বিধ্বস্ত হয়ে ৯ জন প্রতিরক্ষা কর্মকর্তা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

নয়া দিলি¬, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের গুজরাটে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার মধ্যআকাশে সংঘর্ষে বিধ্বস্ত হয়ে ৯ জন প্রতিরক্ষা কর্মকর্তা নিহত হয়েছে। জামনগর জেলার সারমাত গ্রামের কাছে একটি বিমান ঘাঁটি থেকে দুটি এমআই-১৭ হেলিকপ্টার উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি অপরটির সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়। দুটিই প্রশিক্ষণ হেলিকপ্টার ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিমান বাহিনী, পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। দিল্লি¬তে বিমান বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৩ঘ.