লন্ডন, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিন্স হ্যারির নগ্ন ছবি প্রকাশ নিয়ে হৈচৈ পড়ে যাওয়ার পর তার সমর্থনে একটি ফেইসবুক গ্র“প তৈরি করে সেখানে নিজেদের নগ্ন ছবি পোস্ট করেছে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর হাজার হাজার সেনা ও ভক্তরা।
‘সাপোর্ট প্রিন্স হ্যারি উইথ এ নেকেড স্যালুট’ নামের এ ফেইসবুক গ্র“পটিতে প্রায় ১২ হাজার সমর্থক যোগ দিয়েছে। নগ্ন ছবি পোস্ট করে হ্যারিকে অভিবাদন জানিয়েছে তারা।
হ্যারির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আফগানিস্তানে নিয়োজিত সেনারাও ট্যাংকের সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিয়েছে বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ছুটি কাটানোর সময় সেখানকার এক হোটেল কক্ষে তোলা হ্যারির কিছু নগ্ন ছবি প্রকাশ করে দেশটির সেলিব্রেটি ম্যাগাজিন ‘টিএমজেড’।
ছবিগুলো প্রকাশের পর কোন ব্রিটিশ পত্রিকাকে ছবিগুলো প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিল রাজ পরিবার। কিন্তু এ অনুরোধ উপেক্ষা করে ছবিগুলো প্রকাশ করে রুপার্ট মার্ডকের ‘দ্য সান’ পত্রিকা।
ছবি দুটির একটিতে দেখা গেছে, হ্যারি দুই হাত দিয়ে তার যৌনাঙ্গ ঢেকে রেখেছেন এবং তার পাশে রয়েছে একজন নগ্ন তরুণী। আর অন্যটিতে পুরোপুরি নগ্ন অবস্থায় এক তরুণীকে জড়িয়ে ধরে থাকতে দেখা গেছে হ্যারিকে।
হ্যারির নগ্ন ছবিগুলো নিয়ে নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি এরই মধ্যে লাস ভেগাসে হ্যারির কর্মকাণ্ডের ভিডিও আছে বলেও শোনা যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৬ঘ.
bdnews24