নিউ অরলিন্স, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হারিকেন ক্যাটরিনার ৭ বছর পর বুধবার ঘূর্ণিঝড় আইজ্যাকের কবলে পড়েছে নিউ অরলিন্স। শহরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে প্রচন্ড ঝড়ো হাওয়া আর সেইসঙ্গে হচ্ছে প্রবল বৃষ্টিপাত।
নিউ অরলিন্সের উপকণ্ঠে বাঁধের ওপর দিয়ে আছড়ে পড়ছে ঢেউ। তবে এ জলোচ্ছ্বাসে ভেঙে পড়েনি শহরের সুরক্ষায় বহু ডলার ব্যয়ে নির্মিত এ বাঁধটি।
আর তাই ক্যাটাগরি ৩ হারিকেন ক্যাটরিনার মতো ধ্বংসাত্মক শক্তি নিয়ে আইজ্যাক নিউ অরলিন্সে আঘাত হানেনি বলেই মনে করা হচ্ছে।
নিউ অরলিন্সের মেয়র মিচেল ল্যান্দ্রিউ স্থানীয় বেতারে বলেছেন, শহরের সুরক্ষা ব্যবস্থা অক্ষত আছে। কোনো ঝুঁকি নেই। আমরা যেমনটি ধারণা করেছিলাম ঝড়ের তীব্রতা তার চেয়ে বেশি নয়। বন্যাকবলিত হয়ে কেউ ছাদে আশ্রয় নেয়নি।
স্যাফির-সিম্পসন স্কেলে আইজ্যাককে ক্যাটাগরি ১ ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে।
লুইজিয়ানার উপকূল পার হওয়ার সময় আইজ্যাকের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার/ঘন্টা)।
আইজ্যাকের কারণে সৃষ্ট সম্ভাব্য জলোচ্ছ্বাস থেকে নিউ অরলিন্স শহরকে রক্ষা করতে নবনির্মিত ¯¬ুইচগেটগুলো বন্ধ করে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আইজ্যাকের সম্ভাব্য গমন পথে বসবাসরতদের “নিজেদের ভাগ্যের ওপর ছেড়ে না দিয়ে” এলাকা ত্যাগ করার জন্য কর্তৃপক্ষের জারি করা নির্দেশ অনুসরণ করার জন্য সতর্ক করেন।
কয়েকহাজার মানুষ এলাকা ছেড়ে গেলেও কিছু মানুষ দরজা বন্ধ করে নিজেদের বাড়িতেই অবস্থান করছে। আন্তর্জাতিক সময় ভোর ৪ টায় হারিকেনটির কেন্দ্র নিউ অরলিন্সের দক্ষিণে ৬৫ মাইল দূরে অবস্থান করছিল। ঘন্টায় ৮ মাইল বেগে এটি শহরটির দিকে এগিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র।
লুইজিয়ানা ও মিসিসিপির নি¤œাঞ্চলে দুইলাখ বাড়িঘর ও ব্যবসাকেন্দ্র বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রবল বাতাসে নিউ অরলিন্স শহরের রাস্তাঘাট, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মিসিসিপি ও লুইজিয়ানায় জরুরি অবস্থা জারি করেছেন ওবামা। দুর্গত এলাকার জন্য কেন্দ্রীয় তহবিেেল ক র্অ ছাড় দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার তিনি বলেন, “উপসাগরের উপকূলে বসবাসরত সব মানুষকে আমি তাদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ মানার পরামর্শ দিচ্ছি, তারা যদি ঘরবাড়ি ছেড়ে যেতেও বলে তাহলে তাই অনুসরণ করুন।”
হোয়াইট হাউজ থেকে ওবামা বলেন, “এখন নিজেদের ভাগ্যের হাতে ছেড়ে দেওয়ার সময় নয়, কর্তৃপক্ষের নির্দেশনা বাতিল করারও সময় নয়। এখন কর্তৃপক্ষের নির্দেশনা দৃঢ়ভাবে মেনে নেওয়ার সময়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/এলকিউ/২১৫০ ঘ.
bdnews24