২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয়-এশীয়দের নিষিদ্ধ করে চাকরির বিজ্ঞাপন

ভারতীয় বা এশীয়দের আবেদন নিষিদ্ধ করে একটি চাকরির বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে পড়েছে অস্ট্রেলিয়ার চেইন সুপারমার্কেট কোলস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারতীয় বা এশীয়দের আবেদন নিষিদ্ধ করে একটি চাকরির বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে পড়েছে অস্ট্রেলিয়ার চেইন সুপারমার্কেট কোলস। রোববার গামট্রি নামক একটি ওয়েবসাইটে দেওয়া ওই বিজ্ঞাপনে বলা হয়, “ভারতীয় বা এশীয়দের আবেদন করার প্রয়োজন নেই। ভালো ইংরেজি জানা আবশ্যক।” স্থানীয় গণমাধ্যমগুলোর খবর দিয়ে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, হোবার্টের ইস্টল্যান্ড শপিং সেন্টারে একটি সুপারমার্কেটের জন্য ক্লিনার খুঁজছে কোলস। আর সেজন্যই ওই বিজ্ঞাপন দেওয়া। এ বিজ্ঞাপন প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলোতে কোলসের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে লোকজন। একইসঙ্গে কোলস সুপারমার্কেট বর্জনেরও ডাক আসে। গণঅসন্তোষের কারণে বিজ্ঞাপনটি সাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পত্রিকা মার্কারি। কোলসের এক মুখপাত্র অবশ্য বলেছেন, কোলস কর্তৃপক্ষকে না জানিয়েই বিজ্ঞাপনটি দিয়েছে তাদের ‘রোসনি’র দোকানের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা একটি ঠিকাদার প্রতিষ্ঠান। এ বিজ্ঞাপন ও এর ভাষার কারণে তিনি খবুই উদ্বিগ্ন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/২১২০ঘ.