২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শক্তিশালী টাইফুনের কবলে জাপানের ওকিনাওয়া

শক্তিশালী টাইফুনের কবলে পড়েছে জাপানের ওকিনাওয়া দ্বীপ। টাইফুনের প্রভাবে প্রবল বাতাস আর ভারী বর্ষণের কারণে স্থানীয় অধিবাসীদের ঘরে থাকতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শক্তিশালী টাইফুনের কবলে পড়েছে জাপানের ওকিনাওয়া দ্বীপ। টাইফুনের প্রভাবে প্রবল বাতাস আর ভারী বর্ষণের কারণে স্থানীয় অধিবাসীদের ঘরে থাকতে বলা হয়েছে। ধীরগতির এ টাইফুন বোলাভেন এ দ্বীপটিতে ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়ে রূপ নিতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। প্রচণ্ড ঝড়ো হাওয়ায় উল্টে যেতে পারে গাড়ি, ১২ মিটার (৪০ ফুট) উঁচু হয়ে আছড়ে পড়তে পারে ঢেউ। রাষ্ট্রীয় স¤প্রচারমাধ্যম এনএইচকে একথা জানিয়েছে। ঝড়ের কেন্দ্রস্থলের চারপাশে বাতাসের গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। ২৫২ কিলোমিটার জুড়ে বয়ে যাচ্ছে প্রবল এ ঝড়ো হাওয়া। ওকিনাওয়ার বাইরে নাহা বিমানবন্দরের সব অব্যন্তরীন ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ইতোমধ্যে ২০০ পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং শত শত মানুষ সরকারি ভবনে আশ্রয় নিয়েছে। টাইফুন টেমবি¬ন আঘাত হানার পরপরই এলাকাটি টাইফুন বোলাভেনের কবলে পড়েছে। টেমবি¬নের কারণে তাইওয়ানে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সর্বশেষ বোলাভেন নিয়ে এই মৌসুমে পূর্ব-এশিয়া ১৫ বার ধংসাত্মক ঝড়ের কবলে পড়ল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৮ঘ.